Welcome to নন্দশিল্প একাডেমি
  • সোনারগাঁ
  • রিক্সা ও রিক্সা পেইন্টিং-ঢাকা
  • বাউল গান
  • বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
  • জামদানি
  • ষাট গম্বুজ মসজিদ
  • পাহাড়পুর
নন্দশিল্প একাডেমি নন্দশিল্প একাডেমি। বাংলাদেশ

নন্দশিল্প একাডেমির ছাত্র-ছাত্রীদের জন্য নির্দেশনা

“নন্দশিল্প একাডেমির ছাত্র-ছাত্রীদের জন্য নির্দেশনা”

প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে অবশ্যই চলমান মাসের বেতন পরিশোধ করতে হবে। 

পরপর ৩ মাস অনুপস্থিত থাকলে অথবা বেতন পরিশোধ না করলে ভর্তি বাতিল হয়ে যাবে, ভর্তি বাতিল হওয়া         স্টুডেন্ট যদি পুনরায় ক্লাস করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে তাকে পুনরায় ভর্তি হতে হবে অথবা তার সকল বকেয়া বেতন পরিশোধ করতে হবে।

প্রত্যেক বিভাগের ছাত্র-ছাত্রীদের একাডেমি কর্তৃক নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরিধান করতে হবে।

নৃত্য বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য ঘুঙুর বাধ্যতামুলক এবং অবশ্যই নির্দিষ্ট পোশাক (ইউনিফর্ম) পরিধান করতে হবে অন্যথায় শ্রেণী কক্ষে প্রবেশ করতে দেয়া হবেনা।

অবশ্যই নির্ধারিত সময়ে ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে। নির্ধারিত সময়ের পরে ক্লাসে উপস্থিত হলে তাকে পুনরায় সেই ক্লাস করানো হবেনা।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবেনা, অংশগ্রহণ জরুরী হলে অবশ্যই কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

অবশ্যই শিক্ষকদের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করতে হবে এবং প্রতিষ্ঠানের সন্মানহানি ঘটে এমন যেকোন ধরনের কার্যকলাপ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

নির্দিষ্ট সময়ে একাডেমি কর্তৃক আয়োজিত সকল পরীক্ষায় অংশগ্রহণ সবার জন্য বাধ্যতামূলক।

যেকোন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত হলে অবশ্যই কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে।

অসুস্থ হলে অবশ্যই কর্তৃপক্ষকে অবগত করতে হবে।

ক্লাসে মনোযোগী হতে হবে এবং অপ্রাসঙ্গিক আলোচনা থেকে বিরত থাকতে হবে।

জরুরী প্রয়োজন ছাড়া ক্লাসে মোবাইল ব্যবহার করা যাবেনা। 

একাডেমির সকল নিয়ম কানুন মেনে চলা এবং সৌন্দর্য বর্ধনে সর্বদা সচেষ্ট থাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীর একান্ত কর্তব্য।



আদেশক্রমে

কর্তৃপক্ষ, নন্দশিল্প একাডেমি


প্রকাশের সময়: ০৮-০৯-২০২৬